1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

আইপিএলের আগে পিএসএল যাচ্ছে আমিরাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাসের বর্তমান বাস্তবতায় চলতি বছর ভারতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশ আয়োজন করা প্রায় অসম্ভব। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সরাসরি বলেও দিয়েছেন যে, ভারতে আইপিএলের বাকি অংশ আয়োজন করা যাবে না।

বিশ্বের জমজমাট এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য বিকল্প হিসেবে এখনও পর্যন্ত এসেছে তিনটি প্রস্তাব। যেগুলো হলো আরব আমিরাত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এগুলোর মধ্যে আমিরাতের সম্ভাবনাই বেশি। কারণ এর আগে দুইবার আইপিএলের খেলা হয়েছে আমিরাতে।

তবে আইপিএলের বাকি অংশ আমিরাতে যাওয়ার আগে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটের বাকি ম্যাচগুলো চলে যেতে পারে আমিরাতে। এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আমিরাতে পিএসএলের বাকি থাকা ২০ ম্যাচ আয়োজনের ব্যাপারে অনেকদূর এগিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ৪ মার্চ করোনাভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত করা হয়েছে পিএসএলের ষষ্ঠ আসর। ততদিন পর্যন্ত হয়েছিল ১৪টি ম্যাচ, মাঠে গড়ানোর অপেক্ষায় ছিল বাকি ২০টি ম্যাচ। পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুন থেকে পুনরায় পিএসএল শুরুর দিনক্ষণ ঠিক করেছেন আয়োজকরা।

কিন্তু ভারতের মতো পাকিস্তানেও বাড়ছে করোনার সংক্রমণ। তাই অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো যেন আমিরাতে আয়োজন করা হয়। এ বিষয়ে আজ (শুক্রবার) ভার্চুয়ার সভায় বসবে পিএসএল গভর্নিং কাউন্সিল।

সরকারের যথাযথ সম্মতি পাওয়ার পর, আমিরাতে পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে এরই মধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে পিসিবি। এর ফলে যে বাড়তি খরচটা হবে, তা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো অভিযোগ তুলবে না বলে আশাবাদী আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ