1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

৩-২ ব্যবধানে হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৫১ Time View

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার দিবাগত রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ইতালির ক্লাব এএস রোমার মুখোমুখি হয় ইংলিশ ক্লাবটি। তবে এই লেগে জয় পায়নি তারা। হেরেছে ৩-২ ব্যবধানে। তবে দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে রোমাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

প্রথম লেগ ৬-২ গোলের ব্যবধানে জেতার পরও ফিরতি লেগে শক্তিশালী একাদশ মাঠে নামান ম্যানইউর কোচ ওলে গুনার শুলসার। ম্যাচের শুরুতেই গোলের সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু এডিনসন কাভানি মিস করেন। তবে ৩৯ মিনিটে যে সুযোগটি তিনি পান সেটি আর মিস করেননি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোমা। ৫৭ মিনিটে ইডেন জোকো ও ৬০ মিনিটে ব্রিয়ান ক্রিস্টান্টে গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৬৮ মিনিটের মাথায় কাভানি তার জোড়া গোল পূর্ণ করে আবার সমতা ফেরান। ৮৩ মিনিটে রোমার নিকোলা জালেওয়াস্কি গোল করে দলকে ৩-২ ব্যবধানের জয় উপহার দেন। কিন্তু এই জয় যথেষ্ট ছিল না প্রথম লেগের বড় ব্যবধানের হার ঘোচানোর জন্য।

এদিকে অপর সেমিফাইনালে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ২৬ মে পোল্যান্ডে ফাইনালে মুখোমুখি হবে ম্যানইউ-ভিয়ারিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ