1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফুলহ্যামকে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত করল চেলসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৪৩ Time View

দুই অর্ধের শুরুতে বল জালে পাঠালেন কাই হার্ভাটজ। এই জার্মান মিডফিল্ডারের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের ক্লাব ফুলহ্যামকে হারাল চেলসি। মজবুত করল শীর্ষ চারে নিজেদের অবস্থান। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

গোলের উদ্দেশে প্রথম শটটি নেয় ফুমহ্যাম। ৫ম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রবিনসনের শট লাফিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। দশম মিনিটে এগিয়ে যায় চেলসি। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান ম্যাসন মাউন্ট। বাঁ পায়ের শটে বাকিটা সারেন হার্ভাটজ। ছয় মিনিট পর এই জার্মান মিডফিল্ডার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

২৩তম মিনিটে আরেকটি দারুণ সেভে জাল অক্ষত রাখেন মঁদি। ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। ৩৯তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষক বরাবর শট মারেন হাকিম জিয়াশ।

৪৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন হার্ভাটজ। টিমো ভেরনারকে ডি-বক্সের সামনে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। স্বদেশি ফরোয়ার্ডের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

বাকি সময়ে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ৭৪তম মিনিটে কাছ থেকে ভেরনারের শট প্রতিহত হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে।

৩৪ ম্যাচে ১৭ জয় ও ১০ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহ্যাম।

balıkesir escort

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ