1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শিরোপা থেকে ১ জয় দূরে ম্যান সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৫১ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই আগেই একপেশে করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। তবু বাকি ছিল আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা। আর মাত্র ১টি জয় পেলে সেটিও পেয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্টের লিড নিয়েছে ম্যান সিটি। ফলে এখন তাদের একটি জয় কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের একটি পরাজয়ই যথেষ্ঠ শিরোপা নির্ধারণ করে দেয়ার জন্য।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি সিটিজেনরা। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে করে জোড়া গোল।

প্রথমে ৫৭ মিনিটের সময় গোলের তালা ভাঙেন সার্জিও আগুয়েরো। পরে স্কোরশিটে নাম তোলেন ফেররান তোরেস।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ম্যান সিটির সংগ্রহ ২৫ জয় ও ৫ ড্রয়ে ৮০ পয়েন্ট। দুই নম্বরে থাকা ম্যান ইউর ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট।

রবিবার রাতে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান ইউ। এই ম্যাচে লিভারপুল জিতলে ৮০ পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যান সিটি। তবে ম্যান ইউ জিতে গেলেও সমস্যা নেই সিটিজেনদের। সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচ জিতেই শিরোপা উৎসব সারতে পারবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ