1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

লঙ্কানদেরর বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৫২ Time View

শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজের খেলার কথা বাংলাদেশের। তার আগে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটের জন্য রাখা হয়েছে পেসার শহিদুল ইসলামকে।

আজ শনিবার (০১ মে) বিকেলে এক বিবৃতিতে এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

রোববার (২ মে) থেকে শুরু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলে ডাক পাওয়াদের অনুশীলন। যারা শ্রীলঙ্কা সফরে আছেন দেশে ফিরে ৭ মে থেকে দলের সঙ্গে যোগ দিবেন।

আগামী ৯ মে পর্যন্ত অনুশীলন চলার কথা রয়েছে। ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ১৬ মে’র পর শ্রীলঙ্কার ঢাকায় আসার কথা রয়েছে। ২২, ২৪ ও ২৭ মে ঢাকায় তিন ম্যাচের সিরিজটি খেলার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ