1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

১৪ দলের গণমিছিল বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১
  • ২২৮ Time View

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবির সপক্ষে জনমত জোরালো ও যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলসহ সমমনা রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার রাজধানীতে গণমিছিল করবে। গণমিছিল শেষে বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ পাদদেশে সমাবেশ করবে।

একই ইস্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যুগপৎভাবে বৃহস্পতিবার রাজধানীতে পতাকা মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণমিছিলে মহাজোটের শরীক জাতীয় পার্টিরও প্রতিনিধিত্ব থাকবে। বুধবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ