1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সান্দ্রোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫২ Time View

শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিলো জুভেন্টাস। ইতালিয়ান সিরিআয় বুধবার রাতে ব্রাজিলিয়ান অ্যালেক্স সান্দ্রোর জোড়া গোলে পার্মাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।

এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে আন্দ্রো পিরলোর দল। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের থেকে তারা এখন মাত্র এক পয়েন্ট পেছনে।

নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা পার্মা মূল্যবান তিন পয়েন্টের স্বপ্ন দেখছিল ম্যাচের ২৫ মিনিটে গাস্তন ব্রাগম্যানের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে।

ক্রিশ্চিয়ানো রোনালদো দলে ফেরার পরও অনেকটা সময় সেই গোলের জবাব দেয়ার উপায় খুঁজে পাচ্ছিল না জুভরা। শেষপর্যন্ত স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান সান্দ্রো প্রথমার্ধের বিরতির আগে ও পরে জোড়া গোল করে।

৪৩ মিনিটে বাঁ পায়ের শটে সমতা ফেরান সান্দ্রো, ৪৭ মিনিটের মাথায় দারুণ হেডে করেন আরেক গোল। ৬৮ মিনিটে হেডে ৩-১ করেন ডি লিখট। শেষদিকে রোনালদোর জোড়া শট বাইরে দিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সাসুয়োলোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান, ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে।

অন্যদিকে স্পেজিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলান। ৭৬ পয়েন্ট নিয়ে তবু তারা শীর্ষেই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ