1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, স্বস্তি কুমিল্লার অংশে ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচলের সূচি প্রকাশ ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

৭৬ বছরেও করোনা জয় করলেন আবুল হায়াত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৯ Time View

দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত৷ সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ ভর্তি ছিলেন হাসপাতালেও।

আজ ২০ এপ্রিল জানা গেল সুখবর৷ করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আবুল হায়াত।

এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাজ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন করোনা ভাইরাসে আক্রান্ত এ অভিনেতা। বর্তমানে আবুল হায়াত হোম কোয়ারেন্টাইনে আছেন।

৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন।

নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ