1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

এফএ কাপের ফাইনালে লেস্টার সিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৮ Time View

দলের খুব প্রয়োজনের সময়ে ফের জ্বলে উঠলেন কেলাচি ইহেনাচো। তার গোলে সাউথ্যাম্পটনকে হারিয়ে অর্ধ শতাব্দী পর এফএ কাপের ফাইনালে উঠল লেস্টার সিটি। যেখানে তাদের প্রতিপক্ষ চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে লেস্টার।

শুরু থেকে সাউথ্যাম্পটন বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউই। এই সময়ে গোলের উদ্দেশে লেস্টারের পাঁচ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। সাউথ্যাম্পটন শটই নিতে পারেনি।

প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা লেস্টার দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জয়সূচক গোলটি পায়। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফেরে, এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে প্রতিবার শূন্য হাতে ফিরতে হয়েছিল লেস্টারকে। এবার ফুরোবে তাদের শিরোপার অপেক্ষা? উত্তর মিলবে আগামী ১৫ মের ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ