1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনালে ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৭ Time View

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গ্রানাডার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

ফিরতি লেগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাব গ্রানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওলে গুনার শুলসারের শিষ্যরা।

ঘরের মাঠে ৬ মিনিটের মাথায়ই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এডিনসন কাভানি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি ছিল তার ৫০তম গোল। ম্যাচের ৯০ মিনিটে গ্রানাডার জেসাস ভালেজো আত্মঘাতী গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানের জয় উপহার দেন।

সেমিফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে। তারা আয়াক্স আমস্টারডামের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ