1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

কোয়ারেন্টাইনের জন্য ৩ প্রতিষ্ঠান পেল ৩ কোটি ৫৩ লাখ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬৬ Time View

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে সঙ্গনিরোধের (কোয়ারেন্টাইন) জন্য তিন প্রতিষ্ঠানের অনুকূলে ৩ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট শাখা থেকে পাঠানো বরাদ্দের চিঠিতে কোয়ারেন্টাইন খাত থেকে এই তিন প্রতিষ্ঠানকে এই বরাদ্দ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ সচিবালয় অংশ সঙ্গনিরোধক ব্যয় খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক অনুযায়ী ৩ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ২০৬ টাকা পুনঃউপযোজনপূর্বক বরাদ্দ দেয়া হলো।

এর মধ্যে বিমান বন্দর স্বাস্থ্য কেন্দ্র ১৫ লাখ ৪৫ হাজার ৩০৬ টাকা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ৩ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য), গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ১০ লাখ ৯২ হাজার টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য) বরাদ্দ পেয়েছে।

এছাড়াও চিঠিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের খাবার বাবদ দাবিকৃত ১৪ লাখ ৯৯ হাজার টাকার পূর্ণাঙ্গ হিসাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ