1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৭২ Time View

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি শপথ গ্রহণ করেছে। আজ বুধবার (৭ এপ্রিল) বিএফডিসিতে পরিচালক সমিতির সামনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

তারপর মহাসচিবসহ বাকি সদস্যদের শপথ পাঠ করান সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা যথেষ্ট যোগ্য। তাদের হাতে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য সাফল্য আসবে, এটাই সবার চাওয়া।

গত শুক্রবার (২ এপ্রিল) এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দ্বিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯। তার প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট এবং শাহ আলম কিরণ পেয়েছেন ৫৫ ভোট। অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন সোহান প্যানেলের শাহীন সুমন।

এ ছাড়া উপ-মহাসচিব পদে কবিরুল ইসলাম রানা, সহসভাপতি পদে ছটকু আহমেদ, অর্থ সচিব হিসেবে মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব পদে রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ