1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সাড়ে ৪ মাস পরে চলে গেলেন এই অভিনেতার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। আজ রবিবার রাত ২.৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। কিডনি রোগে বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা যান।

দীপা চট্টোপাধ্যায় মৃত্যুর খবর আনন্দবাজারকে নিশ্চিত করেছেন সৌমিত্রের কন্যা পৌলমী বসু। তিনি জানান, বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা। দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন দীপা চট্টোপাধ্যায়, হাসপাতালেই চিকিৎসা চলছিল। ডায়াবেটিস ছাড়াও রক্তজনিত বেশকিছু সমস্যা ছিল তার। বিশেষ করে কিডনির সমস্যার কারণেই সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

১৯৬০ সালের ১৮ এপ্রিল মাসে বিয়ে হয়েছিল সৌমিত্র-দীপার। তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা চট্টোপাধ্যায়। কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ