1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়াল সৌদি আরব আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান

প্রোটিয়াদের ৩৪২ রানের টার্গেটে এলোমেলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫১ Time View

আজ প্রোটিয়াদের ইনিংসে একটিও সেঞ্চুরি নেই। মোট চারটি হাফ সেঞ্চুরি। তাতেই ৩৪১ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে প্রোটিয়ারা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আমন্ত্রি হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি স্বাগতিকদের দুই ওপেনার। ৯.৩ ওভারে ৫৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন ওপেনাররা। ৩৪ বলে ৩৯ রান করে বিদায় নেন এইডেন মারক্রাম।

তবে কুইন্টন ডি কক আর অধিনায়ক টেম্বা বাভুমা মিলে গড়ে তোলেন ১১৪ রানের বিশাল জুটি। ৮৬ বলে ৮০ রান করে আউট হন কুইন্টন ডি কক। ১০ বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার মারেন তিনি।

টেম্বা বাভুমা খেলেন ৯২ রানের ইনিংস। ১০২ বলে তিনি ইনিংসটি সাজান ৯টি বাউন্ডারিতে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাশি ফন ডার ডুসেন খেলেন ৬০ রানের ইনিংস। তাও মাত্র ৩৭ বলে। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৪টি।

ডেভিড মিলারও ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। ২৭ বলে তিনি খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস। ৩টি করে চার এবং ছক্কার মার মারেন তিনি। হেনরিক্স ক্লাসেন করেন ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩৪১ রান।

পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন এবং ফাহিম আশরাফ।

জবাব দিতে নেমে অবশ্য আজ পাকিস্তানি ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৬৫ রান। ওপেনার ফাখর জামানই ধরে রেখেছেন সফরকারীদের। ৭৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ৩১ রান করেছেন বাবর আজম। ১৬ রানে ব্যাট করছেন আসিফ আলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ