1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

করোনায় আরও ৫৩ মৃত্যু, শনাক্ত ৭,০৮৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

রোববার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (সিডিসি) এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুন ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ