1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

উয়েফা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্পেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ১৪৮ Time View

উয়েফা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে স্পেন। সেসি রদ্রিগেসের গোলে তারা ১-০ ব্যবধানে জিতেছে গ্রিসের বিপক্ষে।

তাল্লিন স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় স্পেন। খেলার ১০ মিনিটে গোল করেন রদ্রিগেস। এর মধ্যদিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। তবে বিশ্রামের পর কোনো দলই জালের ঠিকানা খুঁজে পাইনি। তাই টানা দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবে মাতে স্পেনের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

গ্রুপ পর্বেও স্পেনের কাছে হেরেছে গ্রিস। ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে গ্রিসের বিপক্ষে ২-১ গোলে জেতে স্পেন। প্রতিযোগিতার শুরু থেকে দারুণ পারফর্ম করেছে স্প্যানিশরা। সব মিলে টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠিয়েছে তারা। দলের পাশাপাশি চোখধাঁধানো পারফরমেন্স করেছেন ফাইনালে জয়ের নায়ক রদ্রিগেস। পর্তুগালের বিপক্ষে হ্যাট্রিকসহ প্রতিযোগিতায় পাঁচটি গোল করেছেন তিনি।

স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রদ্রিগেস বলেন, ‘আমরা খুবই খুশি। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি তাতে শিরোপা আমাদের প্রাপ্য ছিলো।’ গত বছর চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ