1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

করোনার কারণে স্থগিত জাতীয় ক্রিকেট লিগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫২ Time View

দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে দুই রাউন্ড খেলার পরেই স্থগিত হলো জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় লিগের ভেন্যু কক্সবাজারে করোনার সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল বন্ধ করায় টুর্নামেন্ট আপাতত স্থগিত করতে হচ্ছে বিসিবিকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হবে বলে বিসিবির এক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, কক্সবাজারে যান চলাচল বন্ধ। তাই খেলা স্থগিত করতে হচ্ছে। দুই স্তরের খেলা চালাতে তো অন্তত দুটি ভেন্যু লাগে। শুধু বিকেএসপিতে খেলানো সম্ভব নয়। কারণ, তাহলে এক স্তরের খেলাই শুধু চালানো সম্ভব। তাই আপাতত স্থগিত। পরিস্থিতি স্বাভাবিক হলে এখন যেখানে আছে, সেখান থেকেই চালু হবে।

করোনার কারণে এবারের জাতীয় লিগের তৃতীয় রাউন্ড থেকে দুই স্তরের আট দলের খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

কিন্তু হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশের মতো কক্সবাজারে যান চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। শুধু বিকেএসপিতে আবার আট দলের খেলা চালানোও অসম্ভব কাজ। তাই বাধ্য হয়ে লিগ স্থগিতই করতে হলো বিসিবিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ