1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নরেন্দ্র মোদির সফর নিয়ে দুদেশের জনগণ খুশি : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন। নরেন্দ্র মোদির সফর নিয়ে দুই দেশের সাধারণ জনগণ খুবই খুশি।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর গুলশান-২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুইদেশের বেশিরভাগ সাধারণ মানুষ এতে খুশি। প্রেসক্লাবের সামনে দুই-চারজন এনে বিক্ষোভ করলে কী হবে? দুইদেশের সম্পর্কে সেটির কোনো প্রভাব পড়বে না। রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান তখন এমন চুক্তি স্বাক্ষরের বিষয় থাকে। এবারও থাকবে, তবে এবার মোদীর সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে। তবুও আমাদের পক্ষ থেকে কিছু বিষয় থাকবে। ইতোমধ্যে কিছু বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় এসেছে। পাঁচটির বেশি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যেগুলো নিয়ে এখনও সমঝোতা আসেনি, সেগুলো নিয়েও দেন-দরবার চলছে।

করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাওয়ায় সামাজিক দূরত্ব এবং অন্যান্য সতর্কতা মেনেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ