1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

এই ম্যাচ জেতা উচিত ছিল : তামিমের হতাশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৮ Time View

২৭২ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ দল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। সেঞ্চুরির আগে টম ল্যাথামকে জীবন দিয়েছেন ফিল্ডাররা। আরেক ব্যাটসম্যান জেমি নিশামও মুশফিকের হাত থেকে জীবন পেয়েছেন। সেটিই কাজে লাগিয়েছে কিউইরা। পাঁচ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ হারের জন্য সতীর্থদের ক্যাচ মিসের মহড়াকে কাঠগড়ায় তোলেন তিনি। তামিম জানান, দলের আজকের পারফরম্যান্স হতাশ করেছে তাকে। পরেরবার এমন সুযোগ আসলে, সে সুযোগ দুই হাতে কাজে লাগাতে হবে বলে জানান।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা এখানে (নিউজিল্যান্ডে) উন্নতি করতে আসিনি। জিততে এসেছি। আর দেখুন, ক্যাচ হাতছাড়া হয়ে যায়। এটা দুঃখজনক। অন্তত দুটি ক্যাচ যদি নিতে পারতাম, হাড্ডাহাড্ডি লড়াই হতো। কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। সবার সাথেই এমন হয়ে যায়। পরেরবার যখন সুযোগ আসবে, আমাদের দুই হাতে সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

তামিম যোগ করেন, ‘আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ সৃষ্টি করেছে, আমরা কাজে লাগাতে পারিনি। হাতছাড়া হওয়া ক্যাচগুলো…! যখন ভালো পরিস্থিতি আসবে, তখন সবকিছু শতভাগ সঠিকভাবে করতে হবে। দলের আজকের পারফরম্যান্স হতাশাজনক।’

২৭২ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন ডেভন কর্নওয়ে ও অধিনায়ক টম লাথাম। চতুর্থ উইকেটে ১১৩ রানের জুটি গড়েন দুজন। ৭২ রানে থাকে কনওয়েকে রান আউট করে দলকে খেলায় ফেরান তামিম। এরপরই শুরু হয় ক্যাচ মিসের মিছিল। যার শুরু মুশফিকের হাত ধরে।

উইকেটের পেছনে নিশামের সহজ ক্যাচ ফেলেন মুশফিক। এরপর মিঠুন কাভারে ফেলেন একটি হাফ চান্স। নিজের বলে লাথামের ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শেখ মেহেদী। তাসকিনের বলে আরও একটি ক্যাচ হাতছাড়া করেছেন ডিপ মিড উইকেটে। এই মিসের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। সঙ্গে গেছে সিরিজটাও। এ ম্যাচে বাংলাদেশ দলের প্রাপ্তি ব্যাটসম্যানদের রানে ফেরা।

তামিম বলেন, ‘ব্যাটসম্যানরা সত্যিই ভালো করেছে। আগের ম্যাচের থেলে ভিন্ন উইকেট ছিল, একটু স্লো। ২৭১ রান জেতার মতো স্কোর। আর যখন জয়ের সুযোগ এল, আমরা কাজে লাগাতে পারলাম না। হতাশাজনক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ