1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ায় বিচারককে শোকজ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৯ Time View

বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় এক শিশু আসামিকে সশ্রম কারাদণ্ড দেওয়ায় যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে শোকজ করেছেন হাইকোর্ট। শিশু আইনে শিশুকে সশ্রম কারাদণ্ডে বিধান না থাকলেও শিশুকে কেন সশ্রম কারাদণ্ড দেওয়া হলো সে জন্য ওই বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি শিশুটিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওায়ার হোসেন বাপ্পী।

জানা যায়, ২০০৩ সালের ৯ মার্চ যশোরের ঝিকরগাছা থানার বাকঁড়াবাজার এলাকার টিক্কার দোকানের সামনে থেকে কালো ব্যাগে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ একটি শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ওই শিশুর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়। এ মামলায় ২০১৯ সালের ২১ নভেম্বর শিশুকে দুটি ধারায় তিন বছর এবং আরেকটি ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড দেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। এ রায়ের বিরুদ্ধে আপিল করে শিশুটি। পাশাপাশি জামিনের আবেদন করা হয়।

এ জামিন আবেদনের ওপর শুনানিকালে শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আসে। এরপর আদালত বিচারককে শোকজ করে আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ