1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

তাহসানের পাঁচ শব্দের ফেসবুক স্ট্যাটাসে নেটদুনিয়ায় ঝড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৫ Time View

পাঁচ শব্দের স্ট্যাটাস লিখে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নিজের ফেসবুক পেজে ইংরেজি বর্ণে লেখা স্ট্যাটাসটি ফেসবুকে তোলপাড় সৃষ্টি করেছে।

মঙ্গলবার রাতে এক লাইনের একটি স্ট্যাটাসে তাহসান লেখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। ১২ ঘণ্টায় স্ট্যাটাসটি দুই হাজার ৯০০ এর বেশি শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে ১৮ হাজার। আর রিয়েকশন পড়েছে এক লাখ ২২ হাজার।

এ স্ট্যাটাস দেয়ার পর ভক্তদের মনে নানা প্রশ্ন উঁকি দিয়েছে। সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে। অভিনেতা ও গায়ক তাহসান এখন কাকে বিশ্বাস করেন, কেনইবা এমন বিশ্বাসের বার্তা দিলেন তার কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। তবে মন্তব্যের ঘরে সাবেক স্ত্রীর নাম অনেকে উল্লেখ করছেন।

এদিকে অনেকের ধারণা, স্ট্যাটাসটি তাহসানের কোনো গানের প্রচারণা হতে পারে। হতে পারে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। তবে বিষয়টি ঘিরে রহস্য বাড়ছে। আর সেই রহস্যের জট একমাত্র খুলতে পারেন স্বয়ং তাহসানই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ