1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দেশে বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪১ Time View

বিশ্ববাজারে দর পতনের পর এবার দেশে বাজারে স্বর্ণের দাম আরও কমল। প্রতি ভরিতে দেড় হাজার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজুস জানায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে, নতুন দাম ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ২৫২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৪৮ হাজার ৯৩১ টাকা ঠিক করা হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের এ দরপতনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে ইতিমধ্যে বাংলাদেশে স্বর্ণের দাম কমানো হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পরও আমরা দেখছি, গত কয়েক দিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে দাম কমার এ প্রবণতা অব্যাহত থাকলে আমরাও স্বর্ণের দাম কমাবো।

স্বর্ণের দাম কমলেও, রূপা পূর্বনির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ