1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ভারতের ১শ’ কোটি ডলার ঋণও পদ্মাসেতুতে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১২
  • ৮৪ Time View

ভারতের প্রতিশ্রুত ১শ’ কোটি ডলার ঋণের অর্থ বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে খরচ করতে পারবে। দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা এ কথা বলেছেন। একটি বার্তা সংস্থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংক যেহেতু পদ্মাসেতুতে তার অর্থায়ন প্রত্যাহার করেছে সেহেতু ভারতের প্রতিশ্রুত ঋণের অর্থ বাংলাদেশ সরকার পদ্মাসেতু প্রকল্পে ব্যবহার করলে তাদের কোনো আপত্তি থাকবে না।

তিনি বলেন, ঋণের ব্যাপারে ভারতের শর্তই ছিলো বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী অর্থ খরচ করতে পারবে। এ অবস্থায় বাংলাদেশ পদ্মাসেতু প্রকল্পে এ অর্থ ব্যয় করতে পারবে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও বলেন, পদ্মাসেতু একটি বৃহৎ প্রকল্প এবং এতে অনেক অর্থের প্রয়োজন হবে। তবে ভারতীয় ঋণের অর্থে প্রকল্পের কাজ শুরু করা অবশ্যই সম্ভব।

এদিকে, বিষয়টিকে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা একটি জটিল পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। তারা বাংলাদেশের ওই বার্তা সংস্থাটিকে বলেছেন, হুট করেই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ভারতীয় ঋণের অধিকাংশ অংশই অবকাঠামো উন্নয়নে বিশেষত রেলওয়ে উন্নয়নে ব্যয় করার কথা রয়েছে।

এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রস্তাবও এ পর্যন্ত পাওয়া যায়নি। তেমন প্রস্তাব পেলেই কেবল এ নিয়ে কথা বলা সম্ভব, বলেন ইআরডি’র কর্তাব্যক্তিরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ