1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৫৪০

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫৩ Time View

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬৪ তম দিনে মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন হয়েছে।

আজ শনিবার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২২ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১২ হাজার ৮৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮২টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.১৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৩১ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। সে হিসেবে দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬৪তম দিন আজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ