1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অনেক সুখবর আসছে। এ বছর স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর।

আজ শনিবার (৬ মার্চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিকবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণকালে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এমনকি ক্রিকেট খেলা যাদের হাত ধরে এসেছে তাদেরও এখন ধরাশায়ী করে টিম বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে চলছে তার গতি কেউ আটকাতে পারবে না।

ম্যাচ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসির অংশ হিসেবে এ রকম বিভিন্ন খেলার প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ