1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘আগুনে পুড়িয়ে মেরে এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বিএনপি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন, মাদার অব হিউম্যানিটি হয়েছেন। পক্ষান্তরে বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে, আর এখন কৃত্রিম দরদ দেখায়।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

‘দেশের মানুষ বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়াকান্না করছে।

তিনি বলেন, বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিল। বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যে যত বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।

এর আগে ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালা ভাবে চলছে, সেসব সড়ক দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগেই সারাদেশে চলমান সংস্কারকাজগুলো শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বাস র‌্যাপিড ট্রানজি (বিআরটি) প্রকল্প নিয়ে তিনি বলেন, এ প্রকল্প আমাদের দুর্ভাবনার একটি প্রকল্প, এ প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। ২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ।

কাদের এ ব্যর্থতা সম্মিলিত বলে মনে করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে চলমান কাজগুলো মান সম্পন্নভাবে দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ