1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

প্রথম দফায় ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৭০ Time View

প্রথম দফায় ৩৭১ ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩০টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। বাকিগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যালটে ভোট হবে। আজ বুধবার (৩ মার্চ) কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচনে যারা অংশ নিতে চান আগামী ১৮ মার্চের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ মার্চ পর্যন্ত। পৌর নির্বাচনের মতো তৃণমূলের এই আসনগুলোতেও ধাপে ধাপে ভোট করতে চায় নির্বাচন কমিশন।

ইসি সচিব বলেন, ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সময় এখনও আছে। এখনই আমরা কিছু বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ