1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আজ জাতীয় ভোটার দিবস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫৬ Time View

আজ মঙ্গলবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবস’। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সর্বশেষ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় ভোটার দিবসে ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।

জানা যায়, বর্তমানে দেশে তালিকাভুক্ত ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। ইসি থেকে গত ১৭ জানুয়ারি প্রকাশিত নতুন নিবন্ধন করা ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন। এতে হালনাগাদের পর দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে।

সেই হিসাবে দেশে মোট ভোটার দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ এবং নারী ভোটার পাঁচ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন। আপিলে কিছু যোগ-বিয়োগ না হলে আজ এটাই চূড়ান্তভাবে প্রকাশ করবে ইসি।

ভোটার দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বেলুন উড়িয়ে কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করবে।

এ ছাড়া সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে ও নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশ নেবেন। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে।

জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষে রাষ্ট্রপতি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বাণী দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচনবিষয়ক সংগঠন ফেমবোসার (ঋঊগইড়ঝঅ) চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তা-ভাবনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ