1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ভাসানচর যাচ্ছে ওআইসি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ Time View

রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল। রোববার সকালে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটির হেলিকপ্টার যোগে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা।

এদিকে ভাসানচরে বর্তমানে ৯ হাজার ৭০৭ জন রোহিঙ্গা বসতি শুরু করেছেন। এছাড়া এরও আগে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত বছরের মে মাসে ভাসানচর নেওয়া হয়।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেওয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ