1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শচীন-লারাদের বিপক্ষে খেলতে ভারত গেলেন সুজন-পাইলটরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ Time View

সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘রোড সেফটি সিরিজে’ খেলছে বাংলাদেশ। সিরিজটিতে অংশ নিতে আজ (শনিবার) ভারতের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ৬ জাতির এ টুর্নামেন্ট।

২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। এবার নতুনভাবে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি।

স্বাগতিক ভারত ছাড়াও এখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। খেলবেন শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।

বাংলাদেশের হয়ে খেলবেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।

সূচি অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শীর্ষ চার দল নিয়ে ১৭ ও ১৮ মার্চ হবে সেমিফাইনাল। আর ২১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ ভারতের রায়পুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ