1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

নিউজিল্যান্ডে প্রথম ধাপে সবাই করোনা নেগেটিভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য প্রথম ধাপের কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর বৃহস্পতিবার তামিম-মুশফিকদের প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন ‌‘বৃহস্পতিবার সফরে থাকা সবার করোনা নমুনা নেয়া হয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষার রেজাল্ট দেয়া হয়েছে। সবাই নেগেটিভ।’

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ। প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছান মোস্তাফিজ-সৌম্যরা।

ক্রাইস্টচার্চেই ৭ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টাইনে থেকে তিনবার পরীক্ষা দিতে হবে।

কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে মিরাজ-মাহমুদউল্লাহদের। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ডানেডিনে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টুয়েন্টি নেপিয়ারে, ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ