1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

প্রথম দিনে ব্যাটে-বলে এইচপি দলের দাপট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

তানভির ইসলাম ও সাইফ হাসানের স্পিন ভেলকি, সঙ্গে পেসারদের গোছানো বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড উলভস। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। ২২ রানে অপরাজিত অধিনায়ক সাইফ আর ১৮ রান করে অপরাজিত আছেন তিনে নামা মাহমুদুল হাসান জয়।

আয়ারল্যান্ড উলভসের ১৫১ রানের জবাব দিতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। সাইফ ধীরগতির ব্যাটিং করলেও ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন তানজিদ। উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে এই দুই ব্যাটসম্যান।

৩৯ বলে ৪১ রান করে তানজিদ সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। ৮টি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তানজিদের বিদায়ে পর হাত খুলে খেলতে থাকেন সাইফ। দিনের শেষ বিকেলে জয়কে নিয়ে ৩১ রানে জুটি করেন সাইফ। আর কোনো উইকেট না যাওয়ায় দ্বিতীয় দিন সকালে এই দুজনই এইচপি দলের হয়ে ব্যাটিং শুরু করবেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও জুটি দীর্ঘস্থায়ী করতে পারেননি আয়ারল্যান্ড উলভসের দুই ওপেনার ম্যাককলাম ও লওলর। এরপর দীর্ঘস্থায়ী হতে পারেননি স্টিফেন দোহানি। ম্যাককলাম ও দোহানিকে ফেরান স্পিনার তানভির ইসলাম।

এদিন থিতু হতে পারেনি অধিনায়ক হ্যারি টেক্টর। তানভিরের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টেক্টর। ৬২ রানে ৪ উইকেট হারানো উলভসের হয়ে প্রতিরোধ গড়েন কার্টিস ক্যাম্ফার ও টাকার। দুই জনের ৪৯ রানের জুটিতে একশো পেরোয় আইরিশরা।

২০ বলে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্যাম্ফার ৩৯ রান করে ফিরে গেলে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত আইরিশরা থামে ১৫১ রানে। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নিয়েছেন তানভির, ৩ উইকেট নিয়েছেন সাইফ, এবাদত ২টি আর একটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ এইচপি: ৮১/১ (ওভার ২৩) (তানজিদ ৪১, সাইফ ২২*, জয় ১৮*, টেক্টর ১/২৪)

আয়ারল্যান্ড উলভস: ১৫১/১০ (ওভার ৬৭) (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯, তানভির ৪/৫৩, সাইফ ৩/১৭)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ