1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৭ Time View

সাবেক স্বামী পারভেজ সানজারিকে অ্যাসিড নিক্ষেপে হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় পপ গায়িকা মিলা। দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বেলা ৩টার দিকে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী শাহীনুর ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলা। শুনানি শেষে বিচারক দিলারা আলো চন্দনা মুচলেকায় তাকে জামিন দেন।

মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন। রাত আটটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিড হামলার অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে ২০১৯ সালের ৪ জুন মামলা করেন তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। ওই মামলায় মিলার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর গায়িকা মিলা ও পিটার কিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহের জেরে ওই বছরই ৫ অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ