1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আরও ২০ লাখ ভ্যাকসিন আসছে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ Time View

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে সোমবার কখন এ ভ্যাকসিন দেশে পৌঁছাবে তা নিশ্চিত করে বলেননি তিনি।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এ জন্য কখন ভ্যাকসিন আসছে সে বিষয়ে সোমবার সকালে নিশ্চিত হতে পারব। তবে এটি নিশ্চিত যে সোমবারই ভ্যাকসিনের দ্বিতীয় চালান দেশে আসবে।

এর আগে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন নেওয়ার পর তিনি ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছিলেন।

ওই সময় তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ ভ্যাকসিন আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর ভ্যাকসিনের সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনো ৬০ লাখের বেশি ভ্যাকসিন মজুদ রয়েছে। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না।

গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তী সময় কেনা ভ্যাকসিনের ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি।

৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। এ পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ