1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সমগ্র পৃথিবী শেখ হাসিনার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ির মতো অপূর্ব প্রকৃতি পৃথিবীর কম দেশেই আছে। প্রধানমন্ত্রীর কারণে আজ পার্ব্যত অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। সেখানের মানুষ মোবাইলে কথা বলতে পারছে। প্রধানমন্ত্রীর শান্তিচুক্তি নিয়ে অনেকে সমালোচনা করেছিল। আমরা সবসময় বলে থাকি প্রধানমন্ত্রী মানবিক মানুষ, মানবিক নেত্রী। বাংলাদেশ যতদিন থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য ভূমিকা শুধু দেশ নয় সমগ্র পৃথিবী কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

আজ শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ২০২০-২০২১ অর্থবছরের নৃ-তাত্বিক জনগোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাইসাইকেল বিতরণ ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন আমি কোনোকিছু পাবার জন্য রাজনীতি করি না। আমি কোনো কিছু স্বীকৃতি জন্য রাজনীতি করি না। আমার আত্মতৃপ্তি হচ্ছে জনগণ ভালো আছে, জনগণ ভালো খাচ্ছে। এতে আমার তৃপ্তি। প্রধানমন্ত্রীর কারণে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হচ্ছে। বাংলাদেশে একটা বন্দর ছিল, আজকে তা চারটি বন্দর হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রী একদিনেরর জন্য বিশ্রাম নেননি।

তিনি বলেন, দেশের কমিউনিটি ক্লিনিক একেবারে প্রান্তিক জনগণের সেবায় মাইলফলক। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি সোনার বাংলা বিনির্মাণ করে চলছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের মো. মামুনসহ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সুধীজন।

এ ছাড়া নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতাবগঞ্জ পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও বোচাগঞ্জ উপজেলায় ৩টি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ