1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কেরানীগঞ্জে ধসে পড়ল তিনতলা ভবন, আহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০২ Time View

রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনার পর সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সাড়ে ৮টা দিকে ভবনটি একদিকে কাত হয়ে যায় এবং পাশের ডোবায় উল্টো পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা যে ৭ জনকে আহত অবস্থায় বের করে এনেছেন, তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল।

লিমা খানম বলেন, ‘ভবনে আর কেউ নেই বলে জানাচ্ছেন বাড়ির মালিক। এখনও কারও মৃত্যুর তথ্য আমরা পাইনি। ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা সার্চ করে দেখছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ