1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৬ Time View

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া তিন আসামির বিভিন্ন মেয়াদে সাজা বহাল রেখে একজনকে খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।

এর আগে পহেলা ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করা হয়।

কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আর্দশ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশেই ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। যা পরে উদ্ধার করা হয়।

এ ঘটনায় হরকাতুল জিহাদ নেতা জঙ্গি মুফতি হান্নানকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। মামলার বিচারিক কাজ শেষ করে ২০১৭ সালের ২০শে আগস্ট হরকাতুল জিহাদের দশ জঙ্গিকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ