1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আল জাজিরার প্রতিবেদন বাস্তবভিত্তিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ Time View

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা বাস্তবভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতীপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল- জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র, প্রথমদিনই বলেছি। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।’

গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার ওই প্রতিবেদন নিয়ে তিনি বলেন, এটা সাংবাদিকতার কর্ম নয়, এ ধরনের গোপনে গোপনে ফোনে কি বলল, তা প্রচার করে দেওয়া। আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল জাজিরা যা প্রকাশ করেছে- তা এ দেশের জনগণ বিশ্বাস করে না।

কেন এ অপপ্রচার জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আগে থেকেই দেখেছেন আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস, অনেক কিছু তাকে (প্রধানমন্ত্রী) ফেইস করতে হয়েছে। এই জায়গাটিতেও নতুন আরেকটি ষড়যন্ত্র- মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সে জন্যই এ প্রচেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ