1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চতুর্থ ধাপের নির্বাচনে ৫৫ পৌরসভায় বিজয়ী হলেন যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

দেশে চতুর্থ ধাপের ৫৫ পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, হত্যা ও নানা অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার বিকেল চারটার পর থেকে এসব কেন্দ্রে ভোট গণনা চলছে। চার দফা ভোটে এবারই সবচেয়ে বেশি সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ এসেছে বিভিন্ন পৌরসভা থেকে। এরমধ্যে পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিভিন্ন পৌরসভায় বিজয়ী হয়েছেন যারা-

৫৫৫৫ পৌরসভার নির্বাচনে এর মধ্যে ৪৪টি পৌরসভার ফল পাওয়া গেছে। ৩৯টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের যাঁরা জয়ী হলেন

ঠাকুরগাঁও সদরে আঞ্জুমান আরা বেগম ও রানীশংকৈলে মো. মোস্তাফিজুর রহমান, লালমনিরহাটের পাটগ্রামে মো. রাশেদুল ইসলাম সুইট, জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহীর নওহাটায় মো. হাফিজুর রহমান হাফিজ, তানোরে মো. ইমরুল হক ও তাহেরপুরে মো. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগরে মো. রফিকুল ইসলাম ও আলমডাঙ্গায় হাসান কাদির গনু, যশোরের চৌগাছায় মো. নুর উদ্দীন আল-মামুন ও বাঘারপাড়ায় মো. কামরুজ্জামান ও বাগেরহাট সদরে খাঁন হাবিবুর রহমান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের মুলাদীতে মো. শফিকউজ্জামান ও বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

শেরপুর সদরে গোলাম মোহাম্মদ কিবরিয়া ও শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল মিয়া, ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন ও নেত্রকোনা সদরে মো. নজরুল ইসলাম খান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইলের গোপালপুরে মো. রফিকুল হক ছানা ও কালিহাতীতে মোহাম্মদ নুরুন্নবী, কিশোরগঞ্জের বাজিতপুরে মো. আনোয়ার হোসেন ও করিমগঞ্জে মো. মুসলেহ উদ্দিন, মুন্সীগঞ্জের মিরকাদিমে আবদুস ছালাম ও রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সিলেটের কানাইঘাটে লুৎফর রহমান ও হবিগঞ্জের চুনারুঘাটে মোহাম্মদ সাইফুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা, চাঁদপুরের কচুয়ায় মো. নাজমুল আলম ও ফরিদগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী, নোয়াখালীর চাটখিলে মো. নিজাম উদ্দিন ও সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের পটিয়ায় মো. আইয়ুব বাবুল ও চন্দনাইশে মু. মাহবুবুল আলম, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. শামছুল হক, রাঙামাটি সদরে মো. আকবর হোসেন চৌধুরী ও বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জয়

আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদরে মো. রেজাউল করিম, রাজশাহীর গোদাগাড়ীতে মো. মনিরুল ইসলাম, রাজবাড়ী সদরে মো. আলমগীর শেখ তিতু ও ময়মনসিংহের ত্রিশালে এ বি এম আনিছুজ্জামান।

বিএনপির জয়

সাতক্ষীরা সদরে বিএনপির মো. তাজকিন আহমেদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ভোটের আগেই ফেনীর পরশুরামে আওয়ামী লীগের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ