1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

করোনা নিয়ন্ত্রণ জাদু-মন্ত্রে হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পেছনে অনেক খাটাখাটনি করতে হয়েছে। সমালোচিত হতে হয়েছে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ভ্যাকসিন এনেছি, ভ্যাকসিন আনার জন্য এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো কোম্পানি নাই যার সঙ্গে আমি নিজে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নাম্বার দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাব হয়েছে। বেড নাইন্টি পার্সেন্ট খালি এখন। আইসিইউ এখন সেভেন্টি পার্সেন্ট খালি। দেশে টোটাল রোগী আছে ১৩শ’। ১৭ কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র ২০০। আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্সের মধ্যে ভেরি করতেছে। মৃত্যু হার দেড় পার্সেন্ট। আমেরিকাতে মৃত্যু হার চার পাঁচ পার্সেন্ট ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই পার্সেন্ট এখন। এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভা মেয়র মো. রমজান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ