1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা।

এখানেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারীরা। তাদের ওপেনিং জুটি ভাঙতেই বেশ কষ্ট হয়েছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘন্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল।

ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ