1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

টিকাদান কার্যক্রমে বেসরকারি হাসপাতালও যুক্ত হতে চায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলমান টিকা প্রয়োগ কার্যক্রমে বেসরকারি হাসপাতালগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানান সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন খান।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, কোভিড মহামারির শুরু থেকেই সরকারি নির্দেশে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ২৪ ঘণ্টা চালু রেখে নিরলসভাবে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। তাছাড়া আরটি পিসিআর ল্যাবের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলো লাখ লাখ কোভিড রোগীদের নমুনা পরীক্ষা করছে।

আনোয়ার হোসেন খান বলেন, ‘বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিদেশগামী যাত্রীদের কোভিডমুক্ত সনদ দিচ্ছে। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি পর্যায়ে কোভিড টিকাদান কার্যক্রম শুরু হলেও বেসরকারি স্বাস্থ্য খাতকে টিকাদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। এটা দুঃখজনক।’

বিপিএমসিএ সাধারণ সম্পাদক জানান, সর্বসাধারণের সুবিধার্থে অ্যাসোসিয়েশন থেকে ২০টি মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়েছে। সেইসঙ্গে টিকাদানের যৌক্তিক মূল্যমান সরকারকে নির্ধারণ করে দিতে প্রস্তাবও দেন তিনি।

সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিপিএমসিএর সাবেক সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান, বিপিএমসিএর প্রাক্তন সভাপতি ও বিপিএমসিএ’র সদস্য ডা. মো. মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক মো. হাবিবুল হক, যুগ্ম সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ