1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ উদ্বোধন ১৫ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ Time View

ইলেকট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১৫ ফেব্রুয়ারি। এদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি পাঠানো জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) (ওয়ব লিংকের mis.molwa.gov.bd) ভিত্তিতে জানুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ইলেকট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি সংশ্লিষ্ট ভাতাভোগীর ব্যাংক হিসাবে ক্রেডিট করা হবে। যা প্রধানমন্ত্রী আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্বোধন করবেন।

এ জন্য ডিসি ও ইউএনওদের এমআইএসের ওয়েবলিংকের নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে মঙ্গলবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা জানুয়ারির পে-রোল মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ