1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

স্বর্ণের দাম নির্ধারণে নতুন নিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৭ Time View

স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও মজুরিসহ স্বর্ণালংকাররে দাম নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা। ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকার দাম বাস্তবায়ন হলে ২২ ক্যারেট বা ভালো মানের এক ভরি স্বর্ণের দাম প্রায় ৮০ হাজার টাকা হবে।

এখন বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার দাম ৭২ হাজার ৬৬৬ টাকা। প্রতি গ্রামের দাম ৬ হাজার ২৩০ টাকা। এর সঙ্গে ২৫০ টাকা মজুরি যোগ হবে। মজুরিসহ প্রতি গ্রাম স্বর্ণের দাম হয় ৬ হাজার ৪৮০ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট ধরলে প্রতি গ্রামের দাম হবে ৬ হাজার ৮০৪ টাকা। এভাবে এক ভরির স্বর্ণালংকারের দাম হবে ৭৯ হাজার ৩৬১ টাকা।

জানা গেছে, ভ্যাট আদায়ের জন্য ঢাকায় বিভিন্ন জুয়েলার্সে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানো হয়েছে। ঢাকার বাইরে অনেক জুয়েলার্সের দোকানে ইএফডি মেশিন বসানো হয়নি। সেখানে ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকার দাম নির্ধারণ হলেও ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এ বিষয়ে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক বলেন, গত বুধবার সমিতির সাধারণ সভায় উপস্থিত ব্যবসায়ীদের প্রায় ৭০ শতাংশের সিদ্ধান্ত ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা। এরপরও বিষয়টি নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। জেলা পর্যায়ের জুয়েলার্স ব্যবসায়ীদের আশঙ্কা করছেন- ভ্যাট ও মজুরিসহ দাম নির্ধারণে ছোট ব্যবসায়ীদের দোকানে ক্রেতারা যাবেন না। তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরও বলেন, ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকারের দামের বিষয়টি নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যনির্বাহী কমিটি ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, মজুরি নয়, শুধু ভ্যাটসহ স্বর্ণের দাম নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শ নেব। স্বর্ণের মতো একইভাবে রুপার দামও সমন্বয় হতে পারে।

অন্যদিকে জুয়েলার্স সমিতির সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বর্তমানে জুয়েলার্স ব্যবসায় ভ্যাট ও মজুরি নেওয়া হচ্ছে। এখানে ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকারের দাম নির্ধারণ হলে স্বর্ণের দাম বাড়বে না। ছোট ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে না। বরং বড় ব্যবসায়ীরা চাপে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ