1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭০ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এই নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আছেন সাকিব আল হাসান।

সর্বোচ্চ এই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই টাইগার অলরাউন্ডার ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন আরও ১০ জন ক্রিকেটার।

এই ক্যাটাগরিতে থাকা অন্য ক্রিকেটাররা হলেন, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

আইপিএলের এবারের আসরের নিলামের জন্য ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন। এর মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে ৫ জন নিজেদের নাম জমা দিয়েছেন। যদিও সাকিব ছাড়া কোন চার ক্রিকেটার নাম জমা দিয়েছেন তা প্রকাশ করেনি তারা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে, আইপিএল কতৃপক্ষ। তাদের দেয়া তথ্য মতে ২০৭ জন অভিষিক্ত এবং ৮৬৩ জন অনভিষিক্ত ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন।

অনভিসিক্ত ক্রিকেটারদের মধ্যে ৭৪৩ জনই ভারতীয়। এ ছাড়া ৬৮ জন বিদেশি অনভিষিক্ত ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন আইপিএলের নিলামের জন্য।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৫৬ জন নাম নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া ৪২ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ ও স্কটল্যান্ডের ৭ জন ক্রিকেটার থাকবেন এবারের নিলামে।

সেই সঙ্গে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ের ২জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন আইপিএলের নিলামের জন্য। এ ছাড়াও নেদারল্যান্ডসের আছেন ১জন ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ