1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

করোনাভাইরাস মহামারির কারণে প্রকাশ করা হয়েছে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। শুক্রবার দুপুর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংক্ষিপ্ত সিলেবাসটি পাওয়া যাচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে হওয়া বৈঠকে এ সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর আজ শুক্রবার সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সংবাদমাধ্যমকে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরি করা সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এটি ঢাকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছি।

এর আগে, গত ২৫শে জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এ নিয়ে আপত্তি জানায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক। এরপর সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। গত ২৭শে জানুয়ারি সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিটিবিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ