1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শুরুতেই মোস্তাফিজের আঘাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ Time View

পেসার মোস্তাফিজুর রহমান ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ওপেনিংয়ে নামা জন ক্যাম্পবেলকে (৩) ফিরিয়ে এই জুটি বিচ্ছিন্ন করেন তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে তার বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন করেন মোস্তাফিজ। আম্পায়ার শরফউদ্দৌলা আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ, তাতে সিদ্ধান্ত পাল্টাতে হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান করেছে উইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন ওপেনার ও অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট (৯) ও মোসেলে (০)।

এর আগে মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি ব্যক্তিগত ১০৩ রান করে ফেরেন। রাকিম কর্নওয়ালের বলে বিদায় নেওয়ার আগে ১৬৮ বলে ১৩টি চার হাঁকান তিনি। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৮ রানে অপরাজিত ইনিংসটি ছিল তার সেরা ব্যাটিং।

মিরাজের ব্যাটেই দলীয় দলীয় ৪০০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। এর আগে নবম উইকেট জুটিতে মিরাজ ও নাঈম হাসান ৫৭ রানের জুটি গড়েছিলেন। তবে ব্যক্তিগত ২৪ রানে এনক্রুমাহ বোনারের বলে বোল্ড হন নাঈম।

মিরাজের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বিদায় নেন তাইজুল ইসলাম। বাংলাদেশ হারায় অষ্টম উইকেট।

ব্যক্তিগত ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে ফেরেন সাকিব আল হাসান। ১৫০ বল খেলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।

সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা ফিফটিও করেছে।

টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এনিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন এই বাঁহাতি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এদিন তৃতীয় ওভারে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন এই ডানহাতি। ৯৭ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোমেল ওয়ারিক্যান। দুই উইকেট পান রাকিম কর্নওয়াল। এছাড়া কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও এনক্রুমাহ বোনার একটি করে উইকেট দখল করেন।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে শেষ করে। ওপেনার সাদমান ইসলাম ৫৯ রান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ