1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

দুই উইকেট হারিয়ে সতর্ক বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

তামিম ইকবালের বিদায়ের পর প্রথম সেশন শেষ করার পথে ছিল সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জুটি। কিন্তু দ্বিধার কারণে ভেঙে গেলো ৪৩ রানের এই জুটি। ২৪তম ওভারে কাইল মেয়ার্সের বলে ফাইন লেগে শট খেলেন সাদমান। প্রথম রানটি ভালোভাবেই নেন দুজন, কিন্তু কেমার রোচ বল ফেরানোর আগে দ্বিতীয় রানটি নিতে দৌড় দেন সাদমান। যখন স্ট্রাইকিং প্রান্তের বেশ কাছে তিনি, তখন দ্বিধান্বিত শান্তও রানের জন্য দৌড় দেন। ততক্ষণে রোচের থ্রো থেকে উইকেটকিপার জশুয়া ডা সিলভা বল পেয়ে মেয়ার্সের দিকে পাঠান এবং তিনি স্টাম্প ভেঙে দেন শান্ত পৌঁছানোর বেশ আগেই। ৫৮ বলে ৩ চারে ২৫ রান করেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬৬/২ (সাদমান ৩২*, মুমিনুল ০*)

২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর সতর্ক ব্যাটিং করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবাল আউট হওয়ার পর সাদমান ইসলামের সঙ্গে ক্রিজে নামেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম টেস্টে দুজনের ব্যাটে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা।

সাদমান ইসলামের সঙ্গে ওপেনিং জুটিতে বড় সংগ্রহ আনতে ব্যর্থ হলেন তামিম ইকবাল। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে কেমার রোচের কাছে বিদায় নেন তিনি। উইন্ডিজ পেসারের বল তার ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। ১৫ বল খেলে ৯ রান করেন তামিম। ২৩ রানে ভেঙেছে উদ্বোধনী জুটি।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষ চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ এক পেসার ও চার স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। এবারও একই বোলিং আক্রমণ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ