1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

অনেক মানুষ মেসির ক্ষতি করতে চায় : বার্সা কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮ Time View

চার বছরে বার্সেলোনার কাছ থেকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৫৭ হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন লিওনেল মেসি- শনিবার ফাঁস হয়ে গেছে এ তথ্য। এরপর থেকেই তোলপাড় সারা ফুটবল বিশ্বে। বার্সেলোনা যেখানে ডুবছে ঋণের বোঝায়, সেখানে মেসির এই উচ্চ পারিশ্রমিক ভালোভাবে নেননি ফুটবল বোদ্ধারা।

তবে ক্লাব কর্তৃপক্ষ ও কোচকে পাশেই পাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ফুটবলার। এরই মধ্যে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যে বা যারা এই পারিশ্রমিক ফাঁসের পেছনে রয়েছেন, তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা। আর মানসিকভাবে মেসিকে সমর্থন দিচ্ছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

মেসির পারিশ্রমিক ফাঁসের আলোচনার মাঝেই রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। যেখানে দর্শনীয় ফ্রি কিকে গোল করেছেন মেসি। যা বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ারের ৬৫০তম গোল। এমন পারফরম্যান্সের পর নিজের সবচেয়ে বড় অস্ত্রের পাশেই দাঁড়িয়েছেন বার্সা কোচ।

কোম্যানের মতে, পারিশ্রমিকের বিষয়টি যে বা যারাই ফাঁস করেছে, তারা বার্সেলোনায় টিকতে পারবে না। তিনি বলেন, ‘যিনি এই খবরটি ফাঁস করেছে, বার্সেলোনায় তার কোনো ভবিষ্যত নেই। সংবাদমাধ্যমে মেসির ব্যাপারে যাই এসেছে, তা খুব ভালো কিছু হয়নি।’

বার্সা কোচ মনে করেন, মানুষ ইচ্ছে করে মেসিকে দুঃখ দিতে চায়, ‘আমরা জানার চেষ্টা করছি, খবরটা বাইরে এলো কীভাবে। তবে আমাদেরকে মৌসুমের বাকি খেলার দিকে মনোযোগ দিতে হবে। দেরিতে হলেও দল এখন ভালো করছে। আমরা অনেক ম্যাচ জিতেছি। আমাদের অন্য ইস্যুতে মন দেয়া ঠিক হবে না। যদিও অনেক মানুষ আছে যারা মেসি ও বার্সার ক্ষতি করতে চায়।’

তিনি আরও যোগ করেন, ‘বছরের পর বছর ধরে ফুটবলার হিসেবে নিজের সামর্থ্য ও প্রতিভার প্রমাণ দিয়ে আসছে মেসি। সে ক্লাবকে বড় হতে এবং শিরোপা জিততে সাহায্য করেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ