1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মাদকাসক্ত হয়: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয়, তাদের অধিকাংশই বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৯১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি-২০২০ প্রদান করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিএমপি পরিবারের জন্য আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই। যারা লেখাপড়ায় ফাঁকিবাজি করবে, তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ, তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবে না। দেশ, দেশের স্বাধীনতা, ম্ল্যূবোধ ও সারাবিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তোমাদের মননে দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত থাকতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, দেশ যদি এগিয়ে যায়, তাহলে আমরাও এগিয়ে যাব। কখনো পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবা না। কারণ, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ ও তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবে না।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য ক্যাডেট কলেজের আদলে বিভাগীয় শহরগুলোতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নিচ্ছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বিভিন্ন ক্যাটাগরিতে পিইসি, জেএসসি, এসএসসি, ও-লেভেল, উচ্চ শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা বৃত্তি প্রাপ্ত ৯১৫ জনকে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মাঝে সর্বমোট ৮৫ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়। করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার আয়োজনটি সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে পিইসি থেকে ২২ জন, জেএসসি থেকে ২০ জন, এসএসসি থেকে ২০ জন, ও-লেভেল থেকে ১ জন, উচ্চ শিক্ষাবৃত্তি থেকে ২১ জন, শিক্ষা সহায়তা হিসেবে ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে নিজ হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ